কয়লাকান্ডে গ্রেফতার বাঁকুড়া থানার আইসি
দি নিউজ লায়ন; কয়লাকান্ডে গ্রেফতার বাঁকুড়া থানার আইসি। দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।অশোক মিশ্রকে গ্রেফতার করে ইডি। কয়লাকান্ডের অন্যতম মাথা বিনয় মিশ্রের ঘনিষ্ঠ আত্মীয় এই অশোক মিশ্র। ইডি সূত্রে খবর, পুলিশের সঙ্গে টাকা লেনদেনের দায়িত্বে ছিলেন অশোক।
অশোকের গাড়িতেই পাচারের টাকা কলকাতায় আসত। সোমবার লালাকে জিজ্ঞাসাবাদ করা হবে সিবিআইয়ের তরফে। তাঁর জিজ্ঞাসাবাদে অশোক মিশ্রের ভূমিকা সম্পর্কে জানার চেষ্টা করা হবে বলে সিবিআই সূত্রে খবর। বিধানসভা ভোটের মুখে গরু ও কয়লা পাচার কান্ড নিয়ে নড়েচড়ে বসেছে সিবিআই৷ যার তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে।

Post a Comment